দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি কালোবাজারি ও দালাল চক্র ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে।
শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি জানান, ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গেছে।
যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেওয়া হবে।
আগামীকাল শনিবার (২৩মে) থেকে ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটার অর্থাৎ ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে বলেও জানান কবির হোসেন।
তিনি বলেন, যাত্রীরা যেন কোনো কালোবাজারির কাছ থেকে টিকিট না কেনে। কোনো দালাল চক্র যেন তাদের কার্যক্রম চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার থাকবে।
টিকেট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
/অ